Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

নানিয়ারচরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক

॥রাঙ্গামাটি প্রতিনিধি॥রাঙ্গামাটির নানিয়ারচরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গণে বটমূলের দৃষ্টিনন্দন পরিবেশে ছায়ামঞ্চ ও উপজেলায় অফিসিয়াল কাজে আগত মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুমে’র শুভ উদ্বোধন করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় আইন-শৃংখলা পরিস্থিতি, মানসম্মত শিক্ষা, দুর্নীতি দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় তিনি বুড়িঘাট ইউপি সচিব জয় চাকমার মৃত্যুতে দুঃখ প্রকাশ ও পরিবারের সকলের খোঁজ খবর নিয়ে শান্তনা দেন। পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। এছাড়াও উপজেলার অসহায় ও গরীব জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ শিক্ষাবৃত্তি অর্থ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামান হাওলাদার, থানা অফিসার ইনচার্জ সুজন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, ২ নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, ৩ ইউনিয়ন ইউপির প্যানেল চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে তিনি নানিয়ারচর থানা পরিদর্শন, দি চেঙ্গী চাইল্ড হোম প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বৃক্ষরোপনসহ ২নং নানিয়ারচর ইউপি কার্যালয় পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!