Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

বাঘাইছড়িতে ৭০টি দোকান পুড়ে ছাই

॥ রাঙ্গামাটি প্রতিনিধি॥রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলার দুরছড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি দুরছড়ি বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান তারা। দোকানটিতে গ্যাসের চুলা মেরামত ও গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হতো। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।
দিঘীনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মোঃ নূরনবী বলেন, তিনটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তাদের খবর পেতে এবং পাশের উপজেলা থেকে আসতে সময় লেগেছে। এছাড়া এখানে অপরিকল্পিতভাবে দাহ্য পদার্থ ও গ্যাস মজুত করায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, বাজারের একটি দোকানে তেল, মোবিল, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা বিক্রি করা হয়। সেখানে সকালে গ্যাসের চুলা মেরামত করার সময় আগুন দোকানে ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় বাজারের প্রায় ৭০টি দোকান পুড়ে গেছে ।
তিনি আরও বলেন, আমাদের উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় এর আগেও বহুবার এ বাজারের ব্যবসায়ীরা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!