॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥মুজিববর্ষে “ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে রাঙ্গামাটির ৩টি উপজেলায় ৩য় পর্যায়ে (২য় ধাপ) ৩২ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গনভবন থেকে সারাদেশে আশ্রয়ন প্রকল্পের ২৬ হাজার ২শত ৯৯টি জমিসহ গৃহ হস্তান্তর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তারই ধারবাহিকতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে কাপ্তাই উপজেলায় ২৬টি, বরকল উপজেলায় ৫টি এবং নানিয়ারচর উপজেলায় ১টি সহ মোট ৩২টি ঘর হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে গৃহহীন মানুষের কাছে জায়গার দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুুুুলিশ সুুুপার রওশন আরা রব, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমদের সঞ্চলনায় সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতে পরিবার প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত জায়গায় ১ম পর্যায়ে ৭৩৬টি,২য় পর্যায়ে ৫০৩টি এবং ৩য় পর্যায়ে (১ম ধাপ) ২০৬টি গৃহ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শুভ উদ্বোধনের মাধ্যমে।#
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি