Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

কাপ্তাইয়ে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন- সীপকস

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সম্প্রতি অতি বৃষ্টির কারণে সৃষ্ট ভুমি ধ্বসে ক্ষতিগ্রস্থ এবং ঝুকিপূর্ণ ৩০টি পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) কাপ্তাই উপশাখা।

রবিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় সীপকস উপশাখা কাপ্তাই সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার কাপ্তাই ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি সদর দপ্তরে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ অসহায় ৩০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাদের সহযোগিতা করার জন্য বিজিবি ও সীপকস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করেন। এবং তাদেরকে চিকিৎসা সহযোগিতার জন্য অনুরোধ জানান।

এসময় সীপকস উপ শাখা কাপ্তাই এর সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার চিকিৎসা সহায়তা প্রদানের জন্য বিজিবি’র যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন বলে তাদেরকে আস্বস্ত করেন।

বিতরণকালীন সময় সীপকস কাপ্তাই উপ শাখার কোষাধ্যক্ষ ডাঃ মাহ্জাবীন মায়িশা এবং সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন মুকিত বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!