Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নান্দাইলে সাংবাদিক কামরুজ্জামান খান গেনুর ২য় মৃত্যু বার্ষিকী পালিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক সংবাদ /দৈনিক জাহানের প্রাক্তন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান খান গেনুর ২য় মৃত্যু বার্ষিকীপালন উপলক্ষে সোমবার (২৫জুলাই)প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃইলিয়াস ফকির উদ্দিন রনজু, সিনিয়র সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃরফিকুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃশফিকুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী, সদস্য আবু হানিফা, মাওলানা হাবিবুর রহমান সাফায়েত আহমেদ প্রমূখ।

মরহুম সাংবাদিকের কর্মজীবন নিয়ে আলোচনা করেন। পরে মাওলানা হুমায়ুন কবির মিলাদ মাহফিল ও প্রেসক্লাবের অডিটর মাওলানা ইসলাম উদ্দিন দোয়ার মাহফিল পরিচালনা করেন।

উল্লেখ্য ২০২০ সানের ২৫ জুলাই ৫৫ বয়সে সাংবাদিক কামরুজ্জামান খান গেনু লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!