Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়ায় লাইসেন্স গ্রহণের সিদ্ধান্তে রাঙ্গামাটিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্বেগ

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের প্রস্তুতকৃত খসড়া আইন প্রণয়নে উদ্বেগ প্রকাশ করে প্রস্তাবিত আইনে সংশ্লিষ্ট অংশীজনদের অন্তর্ভূক্ত করার দাবী জানিয়েছেন রাঙামাটির ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
রবিবার (৩১ জুলাই) রাঙ্গামাটিতে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) জেলার শাখার নেতৃবৃন্দ এ দাবী জানান।
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনের সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) জেলা শাখার সভাপতি বিপ্লব চাকমা। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, নাসিব রাঙ্গামাটির সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এরিয়া ম্যানেজার জহিরুল ইসলামসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
সংবাদ সন্মেলনে আরও বলা হয় খসড়া আইনে কিছু ধারা অন্তর্ভূক্ত করা হয়েছে যা নিম্ন আয়ের বিক্রেতাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে লাইসেন্স গ্রহণের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবী করেন তারা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন- খুচরা বিক্রেতারা পাড়া-মহল্লায় দৈনন্দিন জীবনে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে চা-বিস্কুটের পাশাপাশি পান-সিগারেটও বিক্রয় করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু সংশোধিত আইন অনুযায়ী তাদের লাইসেন্সধারী হতে হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যকলাপকে আরও বেশি অস্থিতিশীল ও অনিশ্চিত করে তুলবে। যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে বলে দাবী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!