আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে মুক্তিযোদ্ধাদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার ভদ্র, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খান, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার দফাদার, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির আলী খাঁ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান ঢালী, বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা নিমাই দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আদিত্য কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, মুক্তিযেদ্ধার সন্তান এস এম রবিউল হক রয়েল প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি