Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

নওগাঁয় র‍্যাবের অভিযানে ৬ জন পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁয় র‍্যাবের অভিযানে ৬ জন পর্ণোগ্রাফি “অশ্লিল” ভিডিও সরবরাহকারি আটক।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার ৯ আগস্ট দিনগত সন্ধা ৭ টা ৫০ মিনিট হতে রাত ৯ টা পর্যন্ত নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগা গ্রামস্থ মাতাজীহাট এলাকায় অভিযান পরিচালনা করে (ক) সিপিইউ- ৬ টি, (খ) হার্ড ডিস্ক-৯ টি, (গ) মনিটর- ৬ টি, (ঘ) মাউস- ৬ টি, (ঙ) বিভিন্ন ক্যাবল- ৬ টি, (চ) কী-বোর্ড-৬ টি সহ পর্নোগ্রাফি “অশ্লিল” ভিডিও সরবরাহকারি আসামী ১। শ্রী উজ্জল মহন্ত (২৪), পিতা- শ্রী অমল মহন্ত , সাং-রাইগাঁ, ২। মোঃ সোহেল রানা(৩২), পিতা-গোলাম মোস্তফা, কুসুমশহর, (৩) মোঃ মেহেদি হাসান(৩২), পিতা-মোঃ লুৎফর সরহমান, সাং-হরিপুর, ৪। মোঃ রুহুল আমীন(২৬), পিতা-মোঃ দেলোয়ার মোল্লা, সাং- রাইগাঁ, ৫। মোঃ মেহেদি ইসলাম (৩০), পিতা- মৃত মজির উদ্দিন, সাং-কৃষ্ণপুর, ৬। মোঃ সোলায়মান আলী (২৫), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-দেশ খিরশিন সর্ব উপজেলা-মহাদেবপুর, জেলা-নওগাঁদেরকে হাতেনাতে গ্রেফতার করেন র‍্যাব।

এব্যাপারে আটককৃত ৬ জনের বিরুদ্ধে নওগাঁর মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সংগ্রহকালে প্রতিবেদক কে নিশ্চিত করেছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!