Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

কেশবপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভূক্ত ৯ আসামি গ্রেফতার

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর থানা পুলিশের অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভূক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।

কেশবপুর থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন এর দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক লিখন কুমার সরকার, আজিজুর রহমান, তৌহিদুজ্জামান তৌহিদ, গোরাচাঁদ, মঈনুল ইসলাম, অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ উপপরিদর্শক রহমত আলী, মোক্তার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামি গৌরিঘোনা গ্রামের লুৎফর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪২), আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি মধ্যকুল গ্রামের মৃত আনছার সরদারের ছেলে শফিকুল ইসলাম শাহিদ (৫০), প্রতাপপুর গ্রামের মৃত পিয়ার গাজীর ছেলে মোঃ কুদ্দুস (৩৯), সাতনলা গ্রামের মৃত কেরামত আলী মোল্লার ছেলে আলতাফ হোসেন (৫০) বরণডালি গ্রামের ক্ষুদে কাজীর ছেলে আশরাফুল (৪৩), একই গ্রামের আঃ ছাত্তার এর স্ত্রী মাছুরা বেগম (৪৫), একই গ্রামের খন্দকার ছানোয়ার হোসেন এর স্ত্রী আমেনা বেগম(৫০), ব্রহ্মকাটি গ্রামের মৃত জালাল বেপারীর ছেলে মিন্টু বেপারী (২৭)।
গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের সাজাপ্রাপ্ত আসামি মূলগ্রাম গ্রামের আদিল হোসেন এর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)কে আটক করেছে।

এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, আদালতের সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভূক্ত ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার১৩/০৮/২২ তাং সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!