Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

পুলিশের দাপট দেখিয়ে বসতবাড়ির সম্পত্তি জবর দখলের অভিযোগ

কেশবপুর যশোর প্রতিনিধিঃপুলিশের চাকুরীর দাপট দেখিয়ে যশোরের কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর গ্রামে এক কৃষকের বসতবাড়ির সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ঐ কৃষক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার টিটাবাজিতপুর মৃত আফাজ উদ্দীন শেখের বড় পূত্র আবু বক্কর শেখ তার পৈত্রিক বসতভিটায় ১৭ শতক জমিতে বসবাস করে আসছে। তার পরিবর্তে আফাজ উদ্দীন শেখের অপরপূত্র কৃষক আব্দুল মালেক শেখ (৬৫) ১৯৮৯ সাল থেকে একই মৌজার ১৫৪৫ ও ১৫৪৬ দাগের ১৭ শতক জমিতে আপোষের মাধ্যমে বসতবাড়ি নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। পরবর্তীতে আব্দুল মালেক শেখ উল্লেখিত ২ দাগের আরো ৪ শতক জমি ক্রয় করে সকল জমিতে বিভিন্ন প্রকার ফল-ফলদির গাছ রোপন করে। সেই সকল ফল-ফলজি র গাছ এখন অনেক বড় বৃক্ষে পরিণিত হয়েছে।
এদিকে শনিবার সকালে আফাজ উদ্দীন শেখের বড় পূত্র আবু বক্কর শেখ ও তার পূত্র ঢাকার রামপুরা থানায় পুলিশে চাকুরীরত আসাদ শেখ জোরপূর্বক কৃষক আব্দুল মালেক শেখের বসতভিটার সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে পুরা পরিবারকে অবরুদ্ধ করে ফেলেছে। এসময় আসাদ শেখ ও তার সহযোগিরা পুলিশের চাকুরীর দাপট দেখিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কৃষক আব্দুল মালেক শেখ ও তার স্ত্রী লাল ভানু-সহ পরিবারের উপর হামলা চালায়। এসময় আব্দুল মালেক শেখ ও তার স্ত্রী লাল ভানু বাড়ির ঘরে ভিতর আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়। তবে পরিবারটি বর্তানে অবরুদ্ধ রয়েছে। আসাদ শেখ ও তার সহযোগিরা আব্দুল মালেক শেখের বাড়ির চারপাশে টহল দেওয়ায় থানায় এসে মামলাও করতে পারছে না। এ ব্যাপারে আব্দুল মালেক শেখ অবরুদ্ধ থেকে রক্ষা পেতে এবং সম্পত্তি জবর দখল কারী পুলিশে কর্মরত আসাদ শেখের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!