Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন

খুলনায় ট্রাক চাপায় সাই‌কেল আ‌রোহীর মৃত্যু

খুলনা প্রতিনিধিঃ-খুলনায় ট্রাক চাপায় আব্দুল হান্নান শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নগরীর আড়ংঘাটা থানার বাইপাস এলাকার শলুয়া রোডে এ ঘটনাটি ঘটে। তিনি আড়ংঘাটা উত্তরপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার কন্যা একটি সন্তান প্রসাব করেছে। সকালে তিনি সেই নাতিকে দেখতে হাসপাতালে যান। শনিবার বিকেলে তিনি সাইকেল চালিয়ে আড়ংঘাটা উত্তরপাড়া বাড়িতে ফিরছিলেন। আড়ংঘাটা শলুয়া রোডে পৌছানো মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক (যার নং ঢাকা মেট্রো চ ১১-০৮০৭) চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থালে হান্নানের মৃত্যু হয়।

আড়ংঘাটা থানার এস আই মঞ্জু মিয়া বলেন, ট্রাকটি তার মাথা ও কোমরের ওপর থেকে চলে যায়। দুর্ঘটনায় তার শরীর পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিকেল সোয়া ৫ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তার সুরাতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের ভাই ও ভাইজি জামাই এসে লাশটি শনাক্ত করেন। তবে ঘাতক ট্রাকটি আটক করলেও চালককে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!