বান্দরবান প্রতিনিধি:জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি আজ (বৃহস্পতিবার) দুপুরে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মানাধীন মাচাংঘর দেখতে সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষং পাড়া পরিদর্শন করেন। তিনি স্হানীয় জনগণের সাথে কথা বলেন এবং নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি ঘরটি রক্ষনাবেক্ষণে পাড়াবাসীকে কিছু জরুরী নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে পরিবেশ বান্ধব ২৩০টি মাচাংঘর ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহহীন জনগণের জন্য নির্মিত হচ্ছে। এসব ঘরের মাচাং এর নীচে গবাদি পশু পালনসহ গৃহস্থালির অনেক মূল্যবান জিনিসপত্র রাখা যায় বলে সর্বমহল থেকে এ মাচাংঘর নির্মাণের উদ্দোগটি প্রশংসিত হচ্ছে। পরিদর্শনকালে স্সানীয় জনগণের পক্ষ থেকে এলাকাবাসির জন্য আরো মাচাংঘর বরাদ্দের দাবী জানানো হয়। সে সাথে এসব মাচাংঘর উপহার হিসেবে দরিদ্র ও ভূমিহীন পরিবারের মাঝে বিতরণ করায় উপকারভোগীগণ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে জেলা প্রশাসক রোয়াংছড়ি উপজেলাতে নির্মাণাধীন আরো একটি মাচাংঘর পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার জনাব সাজিয়া আফরোজ, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব মোজাম্মেল হক বাহাদুর সহ জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচায্য, গণপূর্ত বিভাগের সহকারি প্রকৌশলী,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি জনাব আমিনুল ইসলাম বাচ্চ, ক্যাব সভাপতি জনাব মনিরুল ইসলাম মনু, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ক্যসিংশোয়ে এবং গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি