Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২

খুলনা জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ-বিএনপির গণসমাবেশের একদিন আগে খুলনা মহানগরীতে বিশাল শোডাউন দিয়েছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে তারা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে।

নগরীর শিববাড়ী মোড়ে শুক্রবার বিকেল ৪টায় শুরু হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশ। সেখান থেকে বিকেল ৫টার দিকে তারা দলীয় কার্যালয়ের দিক বিশাল মিছিল বের করে।

সমা‌বে‌শে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।

আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীসহ অনেকে।

সমাবেশের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

বিএনপির সমাবেশের আগের‌দিন খুলনায় আওয়ামী লীগের শোডাউন
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ বলেন, ‘সারাদেশে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির মিথ্যাচার করছে। তাদের সতর্ক করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যূত করা যাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!