Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২

কাপ্তাইয়ে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার, ন্যাশনাল পার্কে অবমুক্ত

কাপ্তাইয়ে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার, ন্যাশনাল পার্কে অবমুক্ত

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির কাপ্তাইয়ের ব্যঙছড়ি বিটের গভীর অরণ্য হতে দুর্লভ প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই বনবিভাগ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এ লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে কোন এক ব্যাক্তি লজ্জাবতী বানরটি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় পাচারকারি বন বিভাগের লোকদের সংবাদ পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে কাগজের বাক্সে বন্দি লজ্জাবতী বানরটি উদ্বার করা হয়। ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন এ বিরল প্রজাতি প্রাণীটি নাম উঠে আসে। পরে রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের নেতৃত্বে সঙ্গীয় বনপ্রহরী মোঃ গিয়াসউদ্দিন,মোঃ আবু বক্কর, মোঃ আক্তার হোসেন বানরটিকে উদ্ধার করে। এবং রাঙ্গামাটির বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মোঃ শোয়ইব খানের দিকনির্দেশনা মোতাবেক সন্ধ্যার পর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!