Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

ধামরাই বড় বাজার মহল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও দুটি বসতঘর ভস্মীভূত

রনজিত কুমার পাল:ঢাকা জেলা প্রতিনিধি -রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র বড় বাজার মহল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাবু পালের দোকানের সমস্ত মালামাল সহ দোকান সংলগ্ন দুটি বসতঘর আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ধামরাই পৌর শহরের বড় বাজার মহল্লায় ব্রজ গোপাল পাল (বাবু)এর মুদি দোকানে আগুন লেগে যায় যা মুহুর্তে দোকান সংলগ্ন বসতঘরে ছড়িয়ে যায়।সাথে সাথে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা করেও আগুনের লেলিহান শিখা থেকে দোকান ও বসতঘর দুটি রক্ষা করা সম্ভব হয়নি। যদিও রাত সোয়া দুইটার পর
ফায়ার সার্ভিসের গাড়ী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তার আগেই সমস্ত কিছু আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায়। কিন্তু এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

দোকান ও বসতঘরের মালিক ব্রজ গোপাল পাল বাবু ও তার ছোট ভাই নিত্য পাল বলেন হতাৎ করে আমাদের দোকান ও বসতঘরে অগ্নিকাণ্ড ঘটে কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখায় আমাদের সবশেষ করে দিয়েছে।দোকানে লক্ষ লক্ষ টাকার মালামাল, ফার্ণিচারগুলো, ফ্রিজ, বসতবাড়ির সমস্ত মালামাল, সমস্ত আসবাবপত্র, সাংসারিক সমস্ত উপকরণ সহ দোকান ও বসতঘর দুটি আগুনে পুড়ে সবকিছু ভস্মীভূত হয়ে যায় । এতে আমাদের আনুমনিক বিশ লক্ষাধিকেরও অধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বাবু পালের প্রতিবেশী সত্য রঞ্জন পাল বলেন ভয়াবহ এ’অগ্নিকান্ডে ওদের (বাবু পাল- নিত্য পাল ) সমস্ত কিছু দোকানের মালামাল ও বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।যদি ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে পৌঁছাতে আরো সময় নিত বড় বাজার মহল্লা যেহেতু ঘনবসতি এলাকা কাজেই আমার ঘর-বাড়ি সহ সমস্ত মহল্লার ঘর-বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যেত।বড় বাজার মহল্লায় অপূরণীয় ক্ষতি সহ প্রানহানীর ঘটনাও ঘটতে পরতো।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্হানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!