Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে এসে র‌্যালিটি শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়। বান্দরবান জেলা প্রতিনিধি মিঠুন দাশের এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার সচিব মোঃ তৌহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মার্মা, প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, আরটিভির জেলা প্রতিনিধি শাফায়েত হোসেনসহ বান্দরবানে কমর্রত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!