Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে ৫ জাতি গোষ্ঠীর নাম কেএনএফ ও জঙ্গী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট আর্মি (কেএনএফ) ও ইসলামী জঙ্গী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই বলে দাবি করেছেন বান্দরবানে বসবাসরত লুসাই, খুমী, খিয়াং, ম্রো ও পাংখোয়া জনগোষ্ঠীর জনপ্রতিনিধিরা।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বান্দরবান অরুন সারকী টাউন হলে বান্দরবানের শান্তি প্রিয় জনসাধারণের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লুসাই ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি শিক্ষাবিদ প্রফেসর থানজামা লুসাই, ম্রো ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, খিয়াং জনগোষ্ঠীর প্রতিনিধি ও সাবেক বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাচা খিয়াং, খুমি জনগোষ্ঠীর প্রতিনিধি চিংইয়ং খুমি, জেলা পরিষদের সদস্য চিং ইয়ং ম্রো ও এনজিও কর্মী লেলুং খুমি।

এসময় বক্তারা বলেন, ‌‘বান্দরবানে নব গঠিত সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট আর্মির (কেএনএফ) সঙ্গে লুসাই, খুমী, খিয়াং, ম্রো ও পাংখোয়া জনগোষ্ঠীর সম্পৃক্ততার যে দাবি তুলেছেন তা ভিত্তিহীন ও বানোয়াট। কেএনএফের এই দাবি আদৌ সত্য নয়। বান্দরবান জেলাসহ তিন পার্বত্য জেলায় বসবাসরত লুসাই, খুমী, খিয়াং, ম্রো ও পাংখোয়া জনগোষ্ঠীর লোকজন অত্যন্ত শান্তি প্রিয় ও নিরীহ প্রকৃতির।’

বক্তার আরো বলেন, ‌‌‌‘আমাদের জনগোষ্ঠীর লোকজন বাংলাদেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও দেশের প্রচলিত আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। আমাদের জনগোষ্ঠীর লোকজন কেএনএফ ও ইসলামী জঙ্গী গোষ্ঠীর মতো অস্ত্র ও সন্ত্রাসবাদ কার্যক্রমের সাথে জড়িত নেই এবং থাকতে পারেনা।’

এসময় বক্তারা তাদের জনগোষ্ঠীর লোকজন কেএনএফ কর্তৃক নির্যাতনের চিত্র বর্ণনা দিয়ে কেএনএফকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা এবং তাদের শাস্তির দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!