Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

চকরিয়ার বাস চাপায় টমটম চালক নিহত

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়েকের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর নলবিলা এলাকায় বাস চাপায় তারেকুল ইসলাম (১৮) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত টমটম চালক তারেক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাহওমর নগর এলাকার মোক্তার আহমদের ছেলে। কাকারা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা যায়, সকালে টমটম যাত্রী নিয়ে মহাসড়কের বানিয়ারছড়া থেকে চকরিয়া যাচ্ছিল। নলবিলা ফরেস্ট চেক স্টেশনের কাছে এলে কক্সবাজারমুখী একটি বাস টমটমকে ধাক্কা দেয়।

টমটমকে ধাক্কা দেয়ায় চালক গাড়ি থেকে নেমে হাত উচিয়ে বাসগাড়ীকে থামাতে অনুরোধ করায় কর্ণপাত না করে তাকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে জনগণ পিছু থেকে ধাওয়া দিয়ে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় বাসটি আটকিয়ে রাখে। খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরির্দশক ইমন চৌধুরী বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!