Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২

পার্বত্য জেলার শীতার্ত মানুষের পাশে ওয়েলফেয়ার ফ্যামিলি

॥ রাঙ্গামাটি প্রতিনিধি॥রাঙ্গামাটি ও খাগড়াছড়ি দুই পার্বত্য জেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ নামে একটি বেসরকারি এনজিও সংস্থা। শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংস্থাটি।

এসময় প্রধান অতিথি ছিলেন,ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং রাঙ্গামাটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আল হক। বিশেষ অতিথি ছিলেন, ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল কাদের। সভাপতিত্ব করেন, ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম।

ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ সংস্থাটির সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় শীতার্ত মানুষের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হবে। দুই জেলায় শীতবস্ত্র বিতরণ লক্ষ্যে রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে ওয়েলফেয়ার কমিউনিটির সদস্য ১২০ জন মাঠকর্মী দায়িত্ব দেয়া হয়েছে। সদস্যরা নিজ উদ্যোগে কম্বলগুলো শীতার্তদের কাছে পৌঁছে দিবে। এছাড়াও বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় আরও ৩ হাজার শীতবস্ত্র বিতরণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!