ডেস্ক নিউজ:বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
আজ ২৮ জানুয়ারি শনিবার সকালে বান্দরবান সদর উপজেলার ৬ নং জামছড়ী ইউপির ৬ নং ওয়ার্ড হানাসামা পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আয়োজনে জনাব মোঃ হারুনুর রশীদ, উপ সচিব(প্রকল্প পরিচালক) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সভাপতিত্বে হানসামা পাড়া বৌদ্ধ বিহার উদ্বোধন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি, মাননীয় মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নিখিল কুমার চাকমা,চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জনাব অরুপ রতন সিংহ, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর ভূমি অধিগ্রহণ শাখা,জনাব মোঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) বান্দরবান,
জনাব আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,নির্বাহী প্রকোশলী উন্নয়ন বোর্ড বান্দরবান সহ সদর উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,জামছড়ী পাড়া বাসিসহ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক হানসামা পাড়া বৌদ্ধ বিহার,হানাসামা পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের অফিস ঘর, ক্রাইক্ষ্যং মুখ পাড়া সিঁড়ির শুভ উদ্বোধন করেন পাশাপাশি
০৬ নং জামছড়ী ইউনিয়নের ২৭১ টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরন করেন ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি