Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২

নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাকঁজমক ও উৎসবমুখর পরিবেশে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আলোচনা সভা, শীতবস্ত্র, শিক্ষাসামগ্রী বিতরণ, কেক কাটা অনুষ্ঠান ও র‌্যালির আয়োজন করেছে।

মঙ্গলবার (৩১জানুয়ারি) সকাল ১০টার সময়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদের চত্বরে মুক্তমঞ্চে সামনে পতকা উত্তোলন করা হয়।বেলা ১১টায় উপজেলা মুক্তমঞ্চে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান মাহাবুব রায়হান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফায়সাল আজাদ ও যুগ্ন সম্পাদক মুমিনুল আলম মুমু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বান্দরাবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন, বান্দবান জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলু, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন মানিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলাীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ,বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান,বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যানো ওয়ান চাক,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচুমং মার্মা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফাহিম ইকবাল খাইরু,উপজেলা যুব মহিলা লাীগের সভাপতি সানজিদা আক্তার রুনা, কলেজ ছাত্র লাীগের সভাপতি মো: সেলিম ও সাধারণ সম্পাদক ইফতেখারউল আবরার প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ এবং কেক কাটা হয়। এছাড়াও
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!