আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সমপন্ন হয়েছে।
শুক্রবার ১০ জানুয়ারি সকাল ৮ টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে সাড়ে১২টায় শেষ হয়।
মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মাষ্টার কামাল হোছাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মীম ছালেহ আহমেদ, মাওলানা আমিনুল হক, সাবেক ইউপি সদস্যা সাবেকুন্নাহার, পরিচালনা কমিটির সদস্য মোঃ ইলিয়াস , ছাত্রদলের উপজেলা যুগ্ন আহবায়ক, আলী মিনহাজ, আবদুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয় । এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে যারা পড়া লেখায় ভাল করেছে এদের মধ্যে প্রতিটি ক্লাশের ১,২, ৩ স্থানকারীদের সভাপতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি