ডেস্ক নিউজ:আলীকদমে ৫৭ বিজিবির অভিযানে ছত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকার অবৈধ গরু আটক করা হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে আলীকদম ৫৭ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল মো: শহীদুল ইসলাম,পিএসসি এর নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনগণের সহযোগিতায় ও পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় ।
উল্লেখ্য যে ৫৭ বিজিবির ৩ টি পৃথক অভিযানে এই সময় আলীকদম সদর ইউনিয়নের বটতলী পাড়া নামক স্থান ও অন্যান্য স্থান হতে মালিক বিহীন অবস্থায় ৭৫ টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।
আটককৃত গরু গুলোর আনুমানিক মূল্য ছত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা। আটককৃত গরুগুলো ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি