রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে র্যাবের অভিযানে পূবালী বাস থেকে ৩ কেজি ৪০০ গ্রাম আফিমসহ ১ জনকে আটক করা হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারী বুধবার বিকালে বান্দরবান র্যাব-১৫ এর অপারেশন কমান্ডার জনাব মোঃ বিল্লাল হোসেন (এএসপি) এর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর কিয়ামলং ব্রিজ ঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পূবালী বাস হইতে ৩ কেজি ৪০০ গ্রাম আফিমসহ নিশায়ু মারমা নামক এক আসামিকে আটক করে ।
উদ্ধারকৃত আফিম ও নিশায়ু মারমা(৪০) এর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি