Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় কারিতাসের উদ্যোগে নেতৃত্ব ব্যবস্থাপনা, এডভোকেসি ও লবিং বিষয়ক প্রশিক্ষণ

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:তৃণমূল পর্যায়ে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় নেতৃত্ব ব্যবস্থাপনা, এডভোকেসি, লবিং ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর চট্টগ্রাম অঞ্চলের এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় (১৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার।

এতে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজিম ও মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। এ সময় মাঠ সহায়ক রিন্টু চাকমা, নিরতা তংচংগ্যা ও প্রিয়াংকা ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্পের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার রুপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫টি পাড়ার ২৫জন সদস্য অংশ গ্রহণ করেন। এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, পাড়া পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আরো ২০টি পাড়ার ১২৫ জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!