হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় প্রথমবারের মত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টায় ১ মিনিটে উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে নোয়াপতং ইউনিয়ন পরিষদের দফাদার রতন কুমার তঞ্চঙ্গ্যা নেতৃত্বের প্রথমবারের মত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী দিয়েছেন। এসময়ের উপস্থিত ছিলেন রোয়াংছড়ি ইউপি গ্রাম পুলিশ পাইমংউ মারমা, লাল রামলিয়ান বম, আলেক্ষ্যং ইউপি গ্রাম পুলিশ বাপ্পা দত্ত, আনন্দ তঞ্চঙ্গ্যা।
নোয়াপতং ইউপি’র গ্রাম পুলিশের দফাদার রতন কুমার তঞ্চঙ্গ্যা জানান অন্যান্য আইন শৃঙ্খলার পাশাপাশি ইউপিতে কর্মরত গ্রাম পুলিশও প্রতিটি রাস্ত্রীয় প্রোগ্রামের অংশগ্রহণ করবে। ৪টি ইউরিয়ন পরিষদ (রোয়াংছড়ি সদর, তারাছা, আলেক্ষ্যং, নোয়াপতং) ইউনিয়নের ওর্য়াড পর্যায়ের ৩৬জন গ্রাম পুলিশ কর্মরত আছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি