বান্দরবান প্রতিনিধি:সাইবার টিম ২ এপিবিএন এর ফেইসবুক পেইজে ভিকটিম মিজানুর রহমান এর দেয়া জিডির সুত্র ধরে চট্টগ্রাম,চাঁদগাও থানার জিডি মূলে হারিয়ে যাওয়ার ২ বছর পর দেড় লক্ষ টাকা দামের একটি Samsung S21 Ultra মডেলের মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকের হাতে তুলে দিয়েছেন ২ এপিবিএন।
২ এপিবিএন এর সুত্রে জানানো হয়,২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহামদ খান এর সার্বিক দিক নির্দেশনায় সাইবার এনালাইসিস টিমের ইনচার্জ এএসআই(নিঃ) আল আবদুল্লাহ এবং সঙ্গীয় সদস্যরা অত্র ইউনিটের সাইবার এনালাইসিস শাখার ফেইজবুক পেইজ www.facebook.com/ctap2 হতে ভিকটিমের দেওয়া জিডির কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেঃকোঃ এর এলআইসি শাখার সহায়তা নিয়ে প্রায় ২ বছর পর ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ) টাকা দামের হারানো মোবাইল ফোন উদ্ধার করে।
২২ শে ফেব্রুয়ারী (বুধবার) দুপুর ২ টায় হারানো মোবাইলের মালিক মিজানুর রহমান কে আনুষ্ঠানিক ভাবে মোবাইল ফোনটি হস্তান্তর করেন ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহামদ খান
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি