Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামা উপজেলা আ.লীগের বর্ধিত সভা প্রধান অতিথি বীর বাহাদুর

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বুধবার (২২ ফেব্রুয়ারি’) দিনব্যাপী মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জানা যায়, আগামী নির্বাচনের করণীয় ও দলের আত্মকোন্দল নিরসন ছিল মূল আলোচ্য বিষয়। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দলীয় নেতাকর্মীদের অসম প্রতিযোগিতা ও ক্ষমতার দ্বন্দ্ব ভুলে নিবেদিত হয়ে কাজ করার অনুরোধ করেন। তবে তৃণমূলের অধিকাংশ নেতা-কর্মীদের বক্তব্যে তেলের সয়লাব ছিল। তৃণমূলের নেতারা নিজ নিজ ওয়ার্ড বা কেন্দ্রে দলকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ছাচিংপ্রু মার্মা, মিন্টু কুমার সেন ও জসিম উদ্দিন কোম্পানী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ। এছাড়া উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!