Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

ধলঘাটে ৩০ লিটার মদ সহ আটক ১

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বীর চট্টলার ঐতিহাসিক একটি গ্রাম ধলঘাট। যেখানে জন্ম নিয়েছে হাজারো বীর সন্তান। মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা থেকে শুরু করে আরো কত কৃতি সন্তানের স্মৃতি বয়ে বেড়ায় এই গ্রাম । সেজন্য এই গ্রামকে নিয়ে সম্পূর্ণ চট্টগ্রামবাসী গর্ববোধ করে।

কিন্তু একটি কুচক্রী মহল মাদকের নেশায় প্রতিনিয়ত এই গ্রামের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মদ ও বিভিন্ন মাদক সেবনের মাধ্যমে ।

উল্লেখ্য যে এই গ্রামে রমরমা মদের ব্যবসা চালিয়ে আসছিল ধলঘাট ইউনিয়নে ৪ং ওয়ার্ড পালিত পাড়া সংলগ্ন সজল দাশ ।

এলাকার কল্যাণের স্বার্থে ও যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা বার বার বারণ করে আসছিল। কিন্তু তিনি কারো কথা মান্য না করে এ ব্যবসা চালাতে থাকলে আজ ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে জিনিসটি অবগত করলে পরে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মদ সহ সজল দাশ পুলিশের হাতে আটক হয় ।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার জুয়েল নাথ বাপ্পুর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ধলঘাট গ্রাম সহ আশেপাশের অন্যান্য কিছু এলাকায় মাদক ব্যবসায়ী সজল দাশ দীর্ঘদিন ধরে মদ সরবরাহ করে আসছিল। আজ প্রমাণসহ তিনি পুলিশের হাতে আটক হয়েছে। এতদিন প্রমান না থাকায় তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না ।

এখন আশা করছি প্রশাসন এলাকার যুব সমাজকে মাদকের ধ্বংস থেকে রক্ষা করার জন্য এসব কুচক্রী মাদক ব্যবসায়ীদের প্রতি সদা সতর্ক থাকবে ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ করতে কেউ সাহস না করে।

এ বিষয়ে কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, বড় একটি মহল এ সমস্ত ছোটখাট মাদক ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করছে যার কারণে তারা বারবার প্রশাসনের হাতের নাগালে গেলেও সেখান থেকে ছাড়া পেয়ে আবার এই কাজে জড়িত হচ্ছে। তাই যারা এ সমস্ত মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে আগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন তবে গ্রাম বাংলার এই স্বনামধন্য ধলঘাট গ্রাম মাদক মুক্ত হবে। এজন্য সকল গ্রামবাসী প্রশাসনের সহায়তা কামনা করেন।

আটকৃত ব্যক্তির বিষয়ে পটিয়া থানায় যোগাযোগ করলে থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান, আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব কুচক্রী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!