ডেস্ক নিউজ:বান্দরবানে ২ এপিবিএন এর অভিযানে ইয়াবা সহ ১ জনকে আটক করা হয়েছে।
আজ ২৬ জানুয়ারি রবিবার সকালে ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মহিউদ্দিন আহমেদ, পিপিএম, এএসআই (নিঃ) আব্দুল মান্নান, এএসআই (সঃ) সাইদুর ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ, কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বনফুলের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ আব্দুল আওয়াল (২৭) কে আটক করে।সন্দেহ হলে তল্লাশী করে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
আটক কৃত আসামি কালাঘাটা, ৩নং ওয়ার্ড, ড্রাইভার পাড়ার মো: আলীর ছেলে।
আসামীকে আরো জিজ্ঞাসাবাদে সে বান্দরবান পৌরসভাস্থ ০৩নং, ড্রাইভার পাড়ায় তার নিজ বসতঘরের শয়ন কক্ষের বিচানার নিচ হতে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট বাহির করিয়া দেন সহ সর্বমোট উদ্ধারকৃত আলামত ১২৯ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহারিত ০১ (এক) টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি