কেশবপুর (যশোর) প্রতিনিধি ঃযশোরের কেশবপুরে বুধবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামান পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শোভা রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম, কেশবপুর থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম, পরিত্রাণের প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস, নারী নেত্রী মনিরা খানম, সুফিয়া পারভীন শিখা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি