Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

চকরিয়ায় এ এমপি জাফর আলম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন

মোঃজুবাইরুল ইসলাম, চকরিয়া প্রতিনিধি:কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডে উদ্বোধন করা হয়েছে এমপি জাফর আলম প্রাথমিক বিদ্যালয়।

আজ ৮’ই মার্চ,২৩ইং(বুধবার) সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।

১নং হারবাং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার -১আসনের(চকরিয়া-পেকুয়া) মাননীয় সাংসদ সদস্য জাফর আলম বিএ অনার্স, এমএ।অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আয়কর বিভাগের প্রধান সহকারী রবিউল ইসলাম তারেক, হারবাং ইউনিয়ন পরিষদ এর ৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল, কোরবানিয়া ঘোনা সমাজের সভাপতি নাজিম উদ্দিন ও বাংলাদেশ আওয়ামী লীগ ৯নং ওয়ার্ডের সভাপতি কালু সওদাগরসহ সকল শিক্ষক ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন শিক্ষায় অবহেলিত এ উত্তর হারবাং এ এমপি মহোদয়ের একক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এ এমপি জাফর আলম প্রাথমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভূমিকা রাখবে এ বিদ্যালয়।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি কক্সবাজার -১ আসনের সাংসদ সদস্য জাফল আলম বিএ অনার্স, এমএ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছেন তার কণ্যা জননেত্রী শেখ হাসিনা।তিনি শিক্ষায় ও উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের এগিয়ে আসার আহ্বান করেন।বক্তব্যের এক সময় বলেন ”পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যানকর অর্ধেক তার করিয়াছে নারী-অর্ধেক তার নর।”তাছাড়া এমপি জাফর আলম প্রাথমিক বিদ্যালয়ের সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা, বিদ্যালয়ের জন্য আসবাবপত্র, শিক্ষকদের বেতন ও অন্যান্য হিসাব বাবদ ৩লক্ষ টাকা আর্থিক অনুদান,শিক্ষার্থীদের মিড ডে মিলের ব্যবস্থা,নতুন ড্রেসের জন্য আলাদা আলাদা আর্থিক অনুদানের ঘোষণা দেন।সবশেষে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান করেন।

পরিশেষে সকলের উপস্থিতিতে কক্সবাজার -১আসনের সাংসদ সদস্য জাফর আলম বিএ অনার্স, এমএ ফলক উন্মোচনের মধ্য দিয়ে এমপি জাফর আলম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!