বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলায় গত ২৪শে ফেব্রুয়ারী ২নং ফাসিয়াঁখালি ইউনিয়নে লাথুই পাড়ার বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা এক নারী(৩০) ধর্ষণের প্রেক্ষিতে
গত ২৫ শে ফেব্রুয়ারী ভিকটিম বাদী হয়ে লামা থানাশ মোঃ কায়সার (৩৫), এর বিরুদ্ধে ধর্ষণ মামলার একটি এজাহার, দায়ের করেন।উক্ত মামলার পর হতে এজাহারনামীয় আসামী মোঃ কায়সার পলাতক থাকে।
এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবান পার্বত্য জেলায় সচেতন ছাত্র সমাজ এবং উইমেন একটিভিস্ট ফোরামের ব্যানারে ধর্ষক মোঃ কায়সার এর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
অনতিবিলম্বে অভিযুক্ত মোঃকায়সার কে গ্রেফতার করে আইনের আওতায় আনতে ৭ দিনের আল্টিমেটাম দেয় মানববন্ধনকারীরা।
এদিকে পলাতক মোঃ কায়সারকে ধরতে লামা থানা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টায় ৩ই মার্চ (শুক্রবার)বিকেলে তাকে ধরতে সমর্থ হয় লামা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম।
এ বিষয়ে তিনি বলেন সম্প্রতি লামায় মারমা নারী ধর্ষণের ঘটনায় পুলিশ প্রশাসনের তৎপরতায় এই মামলার এজহারভুক্ত আসামীকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি।তার বিষয়ে প্রচলিত আইনে যথাযথ ব্যাবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি