Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় কুকুরের কামড়ানো গরুর মাংস বিক্রির চেষ্টা, পরে জব্দ করে ধ্বংস

ইসমাইলুল করিম :লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন চিওনীপাড়ার এলাকায় পাগল কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রি করতে গেলে তা জব্দ করে ধ্বংস করা হয়েছে (১১লা মার্চ) শনিবার সকালবেলা। চিওনীপাড়া গ্রামের দাউদ শেখ তার পালিত গরুটি পাগলা কুকুরে কামড়ানোর পর পার্শ্ববর্তী কাউকে না জানিয়ে ভোরে কসাই আব্বাস উদ্দিনের নিকট বিক্রি করে। শনিবার সকালে আজিজনগর বাজারে মাংস বিক্রেতা (কসাই) আব্বাস উদ্দিন মাংস বিক্রি করতে গেলে তাৎক্ষনিক ভাবে স্বাস্থ্য সহকারী ও ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. শাহজালাল আজিজনগর ইউনিয়ন পরিষদের সহায়তায় গরুর মাংস জব্দ করে তা ধ্বংস করেন।

গরুর মালিক দাউদ শেখ আজিজনগর ৭নং ওয়ার্ডের মৃত মঈন উদ্দিন শেখের পুত্র।তার বাড়ি চিওনী মাষ্টার পাড়ায়। জানতে চাইলে শাহজালাল বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন কোম্পানি’কে অবহিত করলে তিনি বিস্তারিত তদন্ত করে ক্রেতা বিক্রেতা উভয়কে হুশিয়ারী স্বরুপ মুচলেকা নিয়ে মাংসগুলো মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন। কুকুরে কামড়ানো এ গরুটির সারা শরীরে জলাতঙ্ক বিরাজ করবে এবং এটি খেলে মানুষের শরীরে ও জলাতঙ্ক ছড়াবে এমনটাই জানিয়েছেন নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজালাল।

জব্দকৃত মাংস সমূহ গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়। মাটিতে পুতে ফেলার সময় স্যানেটারি ইন্সেপেক্টর শাহ জালাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লামা, গ্রাম পুলিশ, মিজানুর রহমান,ও গ্রাম পুলিশ মোঃ জাকারিয়ার উপস্থিতিতে পুতে ফেলা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!