Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় ক্বেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ “দারুল কোরআন মডেল মাদ্রাসা

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে লামায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ক্বেরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্বেবরাত ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছেন দারুল কোরআন মডেল মাদ্রাসা’র ছাত্র। একই সাথে আজান প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেন অত্র মাদ্রাসার ছাত্র।

(১৭ লা মার্চ) শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার।

এসময় কোরআন এবং আজান প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন লামা পৌর শহরস্থ ‘দারুল কোরআন মডেল মাদ্রাসা’র ছাত্র মো. মহিম উদ্দিন, কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান মো. আবু রাহিন ও মো. সুরাইম ৩য় স্থান অর্জন করে বিশেষ পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে উপজেলা মডেল কেয়ার টেকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা কোর্ট জামে মসজিদের খতিব, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজজামন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনস্থ কেন্দ্রের বিভিন্ন মসজিদের ইমাম খতিব মোয়াজ্জেন সহ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!