Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

লামায় ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গুরুত্ব আহত ১

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামায় ট্রাক ও মোটর সাইকেল দুর্ঘটনায় এক মোটর সাইকেল ড্রাইভার নিহত ও যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় গুরুতর আহত মোটর সাইকেল ড্রাইভার রিপন তঞ্চঙ্গ্যাঁ (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জানা যায়, লামা বাজার থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলে যাত্রী নিয়ে ড্রাইভার রিপন তঞ্চঙ্গ্যাঁ গজালিয়া যাচ্ছিল। যাত্রাপথে বৃহস্পতিবার বিকেল ৩টায় লামা-সুয়ালক সড়কের ফাইতং রাস্তার মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে (টিএস) ধাক্কা দিলে গুরুতর আহত হয় রিপন তঞ্চঙ্গ্যাঁ ও যাত্রী আবুল কাসেম (৫৫)। রক্তাক্ত দুই যাত্রীকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে সিএনজিতে করে লামা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

লামা হাসপাতালে জরুরি বিভাগে গুরুতর আহত রিপন তঞ্চঙ্গ্যাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এদিকে অপর আহত যাত্রী আবুল কাসেম কে লামা হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা তাকে চট্টগ্রাম নিয়ে গেলে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

নিহত রিপন তঞ্চঙ্গ্যাঁ প্রকাশ অর্জনু আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ণবাসন সুরেজ কারবারি পাড়ার বাসিন্দা। তার বাবার জানা সম্ভব হয়নি। আহত আবুল কাসেম গজালিয়া ইউনিয়নের বটতলী পাড়ার মৃত আব্দুল গনির ছেলে। নিহত রিপন চাকমা গত দুই মাস ধরে লামার গজালিয়া বাইশপাড়ি এলাকায় হাইনচনু মার্মা নামে একজনের বিয়ে করে শশুর বাড়িতে থাকে এবং মোটর সাইকেল ভাড়া চালিয়ে সংসার চালায়।

নিহতের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের লাশ এখনো চট্টগ্রামে আছে। অভিভাবকদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!