Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

রোয়াংছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

হ্লাছেহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, কোচকাওয়াজ ও খেলাধুলা অনুষ্ঠান রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা প্রধান অতিথি উপস্থিত থেকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। কোচকাওয়াজের অংশগ্রহণ করেন সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ। দিবসটি উপলক্ষে সকালে ৫.৪৯ মিনিটে সর্বস্তরের মানুষ যথাযোগ্য মর্যদায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রবিবার (২৬ মার্চ ২৩) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্তকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা,৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মংহ্লাপ্রু, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেচ্ছা, উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, ইনস্ট্রাক্টর মো. মমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!