Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

নওগাঁয় জমি সংক্রান্ত নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে ইউপি সদস্য নিহত

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে সাবেক একজন ইউপি মেম্বার নিহত। জমি নিয়ে বিরোধ ও মারপিটে নিহতের ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন এর চকগোড়া গ্রামে। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জড়ীত ৩ জনকে আটক করেছেন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে শুক্রবার দুপুরে জমিজমা নিয়ে বিরোধ এর জেরধরে প্রতিপক্ষের মারপিটে চকগোড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজদ মারান্তক জখম হলে লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মহাদেবপুর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত  হাসপাতালে পৌছে মৃতদেহর সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে  প্রেরণ করা হয়।

ওসি আরো জানান, এঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি হত্যা মামলা পক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!