Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

বান্দরবানে অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টকে মুক্তি দিল সন্ত্রাসীরা

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে সশস্ত্র পাহাড়ি সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের হাতে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেনকে দীর্ঘ ১৬ দিন পর মুক্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টায় রুমা উপজেলার কেউক্রাডং এলাকায় সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।

বর্তমানে সার্জেন্ট আনোয়ার রুমা উপজেলার বগালেক সেনাবাহিনীর ক্যাম্পে রয়েছেন। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন বলেও সংশ্লিষ্টতা জানিয়েছেন। তার সাথে সেখানে তার পরিবারের সদস্যরাও অবস্থান করছেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, দুপুরে রুমা বগালেক কেওক্রাডং সড়কে সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দেয় সন্ত্রাসীরা। গত ১৫ মার্চ সেনা প্রকৌশল বিভাগের নির্মাণাধীন বান্দরবানের রুমা বগালেক কেওক্রাডং সড়কের সুংসং পাড়া থেকে কেএনএফ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারসহ ৩ জনকে ধরে নিয়ে যায়।

সন্ত্রাসীরা সে সময় ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে কেএনএফের আটক সদস্যদের ছেড়ে না দিলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছিল কেএনএফ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!