ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পার্বত্য জেলার বান্দরবানের লামা শাখার আয়োজনে সার্বজনীন কল্যাণে মাহে রমজানে শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০শে মার্চ) লামা শাখার ২য় তলায় এই ইফতার মাফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। ইসলামী ব্যাংক লামা শাখার ম্যানেজার মো. মুনিরুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লামা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজিজুল হক। তিনি ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন।
ইসলামী ব্যাংক লামা শাখার কর্মকর্তা মো. ওসমান এর সঞ্চালনায বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, লামা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক সহ কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিরা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরী‘আহ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সর্বোচ্চ আমানত ও বিনেয়োগ নিয়ে ৪০ বছরে পদার্পণ করেছে।দেশের এক তৃতীয়াংশ বৈদেশিক রেমিট্যান্স আহরণকারী এই ব্যাংক বিগত ৩৯ বছরে দেশের আমদানি-রফতানি বাণিজ্য এবং এসএমই বিনিয়োগে সর্বোচ্চ অর্থায়ন করেছে। সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবাসহ ৬ হাজারের বেশি ইউনিট নিয়ে সারাদেশে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে জাতীয় উন্নয়নের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে এ ব্যাংক।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি