Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

লামায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলার বান্দরবানের লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লামা পৌরসভাস্থ তং থমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে শনিবার (০১ এপ্রিল) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান, তথ্য অফিসার লামা খন্দকার তৌহিদ, লামা সার্কেলের ট্রাফিক ইন্সপেক্টর সৈকত দাশ, সদর রেঞ্জ কর্মকর্তা আতিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সহ-সভাপতি তানফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইছার হামিদ, লামা সাংবাদিক ফোরামের সভাপতি ইউছুপ মজুমদার, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিন্টু, প্রথম আলো লোহাগাড়া প্রতিনিধি কাইছার হামিদ তুষার, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ জুবাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দস্তগীর সিকদার মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম, নির্বাহী সদস্য শাহাব উদ্দিন, মুহাম্মদ এমরান, মোঃ একরামুল হাসান সহ প্রমূখ।

ইফতারের আগে দেশ ও জাতির উত্তরোত্তর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলকে ঘিরে লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ছিল উদ্দীপ্ত ও প্রাণচঞ্চল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!