Logo
শিরোনাম
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বান্দরবান জেলায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক শামসুজ্জামান শামসকে অবিলম্বে মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাবের প্রাঙ্গনে বান্দরবানের কর্মরত সাংবাদিক বৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত ও দায়ের করা  মামলার প্রতিবাদে উপস্থিত সকল সাংবাদিকের মূখে  কালো কাপড় বেঁধে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সাংবাদিকদের উপর চাপিয়ে দেওয়া মামলা প্রত্যাহার চাইসহ বিভিন্ন লিখা সম্বলিত প্লা-কার্ড নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক কারো প্রতিপক্ষ নয়, দেশের জনগনের জন্য কাজ করে যেতে চাই উল্লেখ করে বলেন, দেশে আইন তৈরি করা হয় জনগনের কল্যাণে। ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়নের পর থেকে এই আইনে সারা দেশে সাংবাদিকেরা সবথেকে বেশি হয়রানি, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে।

সাংবাদিক ছাড়াও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং লিখার চেষ্টা করেছে তাদেরও এই আইনে হয়রানি- গ্রেপ্তার করা হয়েছে। যে আইন বাক স্বাধীনতা হরণ করে সে আইন দেশ ও জনগনের জন্য কল্যাণ বয়ে আনতে পারেনা।

এছাড়া সম্প্রতি প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক  শামসুজ্জামান শামসকে অবিলম্বে মুক্তি এবং দেশ তথা দেশের জনগনের পক্ষে নির্বিঘ্নে কাজ করতে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়, সম্পূর্ণরুপে বাতিলের দাবি জানান।

উক্ত মানববন্ধনে দৈনিক প্রথম আলো পত্রিকার বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যােতি চাকমা‍‍`র সভাপতিত্বে, মাছরাঙা টিভি‍‍`র বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশ গুপ্তের সঞ্চালনায় বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, এনটিভি বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, জিটিভির বান্দরবান প্রতিনিধি মো. ইসাক, দৈনিক সমকাল পত্রিকার বান্দরবান প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গ্যা, বিজয় টিভির বান্দরবান প্রতিনিধি রিমন পালিত সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!