রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি :বান্দরবান জে তোলাধীন রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউপির খামতাং পাড়ায় প্রতিপক্ষের সাথে কেএনএফ এর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় নিহত ৮টি লাশের সন্ধান পান। নিহতরা সবাই কেএনএফ এর সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে শুক্রবার (৭ এপ্রিল) রোয়াংছড়ি সেনা ক্যাম্প থেকে ৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে একটি স্পেশাল পেট্রোল দল রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামতাং পাড়া-১ জিআর এলাকায় গমন করে। এদিকে রোয়াংছড়ি থানা থেকেও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে স্পেশাল পেট্রোল দলটি গত ৬ এপ্রিল খামতাং পাড়ার যে স্থানে কেএনএফ সশস্ত্র দল এবং প্রতিপক্ষ দলের মধ্যে গোলাগুলি হয়েছিল সে স্থান থেকে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নিহত ৮টি লাশের সন্ধান পান।
এই প্রতিপক্ষ জেএসএস সংস্কার না ইউপিডিএফ গণতান্ত্রিক সূত্র তা নিশ্চিত করতে পারে নি।
উদ্ধারকৃত লাশগুলো কেএনএফ সশস্ত্র দলের বলে জানা যায়। উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে সাতজনের নাম জানা গিয়েছে। তারা হলো- ভানু দু বম, সাং খুম, সান ফির থান বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
রোয়াংছড়ি থানা থেকে মোহাম্মদ আব্দুল মান্নান (ওসি, রোয়াংছড়ি থানা) এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি