Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

লামায় ছাত্রলীগের উদ্যোগে চলছে মাসব্যাপী ইফতার বিতরণ

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:ভাসমান মানুষ, অসহায়-দুঃস্থ, হকার,ভ্যান ও রিক্সা চালক রোজাদারদের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজানে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় মাসব্যাপী ইফতার বিতরণ করছে ছাত্রলীগ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি’র পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামালের সার্বিক সহযোগীতায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিদিন বিকেল ৫টা থেকে ইফতার বিতরণ করে আসছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, পৌর ছাত্রলীগ সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হেলাল, কলেজ ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন ভুঁইয়া নাহিদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নের্তৃত্বে মাসব্যাপী এই ইফতার বিতরণ করা হচ্ছে। শেষ রোজা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম।

জানা যায়, বাজারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন ১২০ থেকে ১৩০ জন মানুষের হাতে তারা ইফতার তুলে দেয়া হচ্ছে। ইফতার বিতরণের ১১তম দিনে পৌরসভার ৫ নং ওয়ার্ড লামারমুখ এলাকায় অসহায়-দুঃস্থ, ভাসমান মানুষ, হকার, ভ্যান ও রিক্সা চালকদের ইফতার নিতে দেখা গেছে। ইফতার সামগ্রী হিসেবে রয়েছে সোলা, পিয়াজু, বেগুনী, খেজুর জিলাপি ও পানি বিতরণ করা হয়। ইফতার হাতে পেয়ে খুশি রোজাদাররা। শেষ রোজা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে বলে জানান।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি বলেন,
পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। বাংলাদেশ ছাত্রলীগ একটি মানব সেবা মুলক ছাত্র সংগঠন, মাসব্যাপী রমজান মাসজুড়ে ইফতার বিতরণের আয়োজন করেছেন যা নিঃসন্দেহে অত্যন্ত ভাল উদ্যোগ।

ছাত্রলীগ সভাপতি বলেন, করোনা পরবর্তী বৈশ্বিক অস্থিরতা, দ্রব্যমূল্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধিতে মানুষ যেখানে দিশেহারা অবস্থায় রয়েছে, সেখানে ছাত্রলীগ এক বেলা ইফতার নিয়ে মাসব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে। যে ব্যক্তি কোনও রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমান সওয়াব পাবে।

লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, রোজাদারদের জন্য এ উদ্যোগ চালিয়ে যাচ্ছি। প্রতিদিন ১২০ থেকে ১৩০জন মানুষকে আমরা ইতার করাচ্ছি। শেষ রোজা পর্যন্ত এ কার্যক্রম আমরা চালিয়ে যাব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!