Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

চকরিয়া-ফাইতং সামাজিক সংগঠন’অন্বেষণ’এর উদ্যোগে পঞ্চাশ পরিবারে ফুড প্যাক বিতরণ

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন’অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটি’র উদ্যোগে চকরিয়া-লামায় হতদরিদ্র ৫০টি পরিবারে প্রায় ৩০০কেজি চাল বিতরণ সম্পন্ন করে। শুক্রবার দিনব্যাপী চকরিয়া পৌরসভা,বড় ভেওলা,কৈয়ারবিল থেকে ছিকলঘাট, এবং লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়। সংগঠনের এডমিন মাহফূজুল করিম বলেন,আমরা সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের জন্যই করছি,তারই অংশ হিসেবে ‘ফুড প্যাক’বিতরণ করে অসচ্ছল মানুষের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করছি।আমরা সেচ্ছাসেবক নিয়ে চালগুলো একেবারে প্রান্তিক পরিবারগুলোকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছি।

প্রতিষ্ঠাতা এডমিন রবিউল হাসান বলেন,আমরা রক্তদানের পাশাপাশি হতদরিদ্রের জন্য ফুড প্রজেক্ট বাস্তবায়ন চলমান প্রক্রিয়ায় আজ আমরা প্রায় ৩শ কেজি চাল বিতরন সম্পন্ন করি।ইতোপূর্বে ও আমরা অসচ্ছল পরিবারের মাঝে ৬শ কেজি চাল বিতরণ করেছি। তিনি আর ও বলেন,আমাদের এই চলমান প্রজেক্ট বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করেন,অত্র সংগঠনের উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবক এনামুল হক। জানা যায়,মাহে রমজানে রোজা রেখে সারাদিন ঘুরে ঘুরে অক্লান্ত পরিশ্রম করে ফুড বিতরণে অংশ নেন,অন্বেষণের এডমিন রবিউল হাসান,এডমিন মঈন,এডমিন মাহফূজুল করিম,কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম, অন্বেষণের অন্যতম সদস্য ও সাংবাদিক ইসমাইলুল করিম, আবু সৌরভ ও অন্বেষণ চট্টগ্রাম ইউনিটের সাবেক নির্বাহী সমন্বয়ক আনিসুল ইসলাম, ইমরান ও শুভাকাঙ্ক্ষী মুক্তার উদ্দিন সহ প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!