Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

চট্টগ্রামে ভূমিধসের ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম পরিচালনা

ঢাকা ০৮ এপ্রিল ২০২৩: গতকাল শুক্রবার (০৭-০৪-২০২৩) ১৭৪৫ ঘটিকায় চট্টগ্রামের ফয়েজ লেক আকবরশাহ মাজার এলাকার নিকটবর্তী বেলতলিঘোনায় ভূমিধসের ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর নির্দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ২০৩০ ঘটিকায় সেনাবাহিনীর একটি সার্চ এন্ড রেসকিউ এবং একটি মেডিকেল দল মোতায়েন করা হয়। এছাড়াও ভূমিধস এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়।

পর্যাপ্ত আলোর অভাব ও নতুন কোন নিখোঁজ ব্যক্তির সম্ভাব্যতা না থাকায় গতকাল রাতে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। ভূমিধস এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনে সেনা সদস্যগণ পুনরায় তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!