Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

থানচিতে পুকুর পানিতে ডুবে ১ বৃদ্ধ মৃত্যু

চিংথোয়াই অং মার্মা,থানচি প্রতিনিধিঃবান্দরবানে থানচিতে পুকুরের পানিতে ডুবে ভারত চন্দ্র ত্রিপুরা (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা সদর ইউনিয়নের সাধু যোসেফ পাড়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল ইস্টার সানডে উপলক্ষে পরিবারের লোকজন রাত ১০ টার দিকে গীর্জা থেকে ফিরে এসে দেখেন ভারত চন্দ্র ত্রিপুরা বাসায় নেই। সাথে সাথে পরিবারে লোকজন ও এলাকাবাসী তাঁকে খোঁজাখুঁজি করলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

সুত্রে আরো জানা গেছে, আজ সকালে ৯ টার সময়ে ১২ বছর বয়সের এক শিশু ব্যাপ্টিস মিশন সংলগ্ন পুকুরে তাঁকে দেখতে পেয়ে পাড়াবাসীকে জানান। পরে স্থানীয় ও পাড়াবাসী সবাই মিলে তাঁকে উদ্ধার করে থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভারত চন্দ্র ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। তিনি যথেষ্ট বয়োবৃদ্ধ ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক বলেন, যথেষ্ট বয়োবৃদ্ধ ও মৃগী রোগে আক্রান্ত মৃত ব্যক্তির। মৃগী রোগের আক্রান্ত কারণে পুকুর পানিতে পরার পর পর তার মৃত্যু হয় বলে ধারণা করছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!