নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃশনিবার ৮ এপ্রিল রাত ৯টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুপাড়া বিওপির দায়িত্ব পূর্ন এলাকায় বিওপি হতে ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে ফাত্রাঝিরি গ্রামে এসআরবি ইট ভাটা নামক স্থানে উক্ত ইট ভাটার মালিকের কাছে মোঃ জসিম(৩৮), পিতা-মোখলেছুর, গ্রাম-আজুখাইয়া,থানা-নাইক্ষ্যংছড়ি,জেলা-বান্দরবান,ইট ভাটার জ্বালানি কাঠ বিক্রি বাবদ টাকা ভাটার মালিক অনিত্য বড়ুয়া(৩৫)এর কাছে চাইতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে অনিত্য বড়ুয়া এবং অনিত্য বড়ুয়ার ইট ভাটার ম্যানেজার ইট দিয়ে জসিমের মাথায় আঘাত করার কারনে মাথার ডান পাশে চোখের উপরে কেটে যায়।পরবর্তীতে জসিম ফোন করে তার গ্রাম থেকে ৬০ থেকে ৭০ জন লোক আনে। বিষয় টি শুনতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনা স্থলে গিয়ে বিষয় টি সামাধানের চেষ্টা করে এমতাবস্থায় ইটভাটার মালিক অনিত্য বড়ুয়া সবার সামনে উচু গলায় এবং উল্টা পাল্টা কথা বললে জসিমের লোকজন অনিত্য বড়ুয়ার উপর নিত্য বড়ুয়ার উপর হামলা করে বলে সুত্রে জানা যায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি