Logo
শিরোনাম
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

১৪ ই এপ্রিল শুক্রবার সকালে পার্বত্য জেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বাংলা নববর্ষ বরণে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শোভাযাত্রায় আরো অংশ নেন, উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম বান্দরবান, স্থানীয় সরকারের উপপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, , বান্দরবান, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সহ পার্বত্য পাহাড়ী-বাঙ্গালীসহ ১৪ টি জাতিগোষ্ঠীর নারী -পুরুষেরা নিজস্ব পেষাকে ভিন্ন ভিন্ন সাঁজে ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে অংশ নেয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রাজার মাঠে এসে শেষ হয়।পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচে-গানে মাতিয়ে তোলেন পাহাড়ী-বাঙ্গালী বিভিন্ন বয়সের শিল্পীরা।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শুভ নববর্ষ ১৪৩০ ,বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে নব-অঙ্গীকারে।এটি বান্দরবান মানুষের শেকড়ের সাথে মিশে থাকা এক উৎসব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!