Logo
শিরোনাম
পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু ঈদগাঁওতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঈদগাঁওতে ভ্যালিডেশন ট্রায়াল (বোরো) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসুচী সম্পন্ন

বান্দরবানে জমে উঠেছে ঈদ বাজার

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে মনের প্রশান্তি। এক মাস দীর্ঘ সিয়াম সাধানার পর পবিত্র রমজান শেষে আসে ঈদ। আর এই ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে মানুষ এখন শুরু হয়েছে নানা ধরণের কেনাকাটা। নিজের সামর্থ্য অনুযায়ী পরিবার বাবা-মা,ভাই-বোন ও আত্বীয় স্বজনদের জন্য পছন্দের কাপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে জেলা শহরের মার্কেটগুলোতে এখন ক্রেতাদের ভীড় বাড়ছে। দিনে গরম হওয়ায় ক্রেতার পরিমান কম হলেও সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বাজারগুলোতে বিভিন্ন বয়সীরা ছুটছে নানা ধরণের পণ্য কিনতে।

জেলা সদরের কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় ঈদ যত ঘনিয়ে আসছে বাজারগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়। জেলা সদরের মন্দির মার্কেট, হক মার্কেট, কেএসপ্রু মার্কেট, চৌধুরী মার্কেট, হক হিল টাওয়ার, বালাঘাটা মার্কেটসহ বিভিন্ন মার্কেটে এখন ঈদের বাজার করতে ক্রেতাদের ভীড়।

ক্রেতারা জানান,কয়েকদিন পরেই ঈদ আর পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ কাটাতে নতুন পোষাক কিনতে বাজারে আসলাম। দাম কিছুটা বেশি হলেও দরদাম করে নিজ নিজ পছন্দে নতুন পোষাক ক্রয় করছি বলে জানান তিনি।

এদিকে ঈদ বাজারকে সামনে রেখে প্রশাসনের পক্ষ হতেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। প্রতিটি মার্কেটের সামনেই অবস্থান করছে পুলিশ সদস্যরা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শহিদুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা সদরের প্রতিটি মার্কেটে এবং গুরুত্বপূর্ণস্থানে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!